সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৮ চবিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১৫ নভেম্বর রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা Kangana Ranaut Mocks Taapsee Pannu’s Background And Rented Apartment: ‘My Parents Hail From Zamindar Family’ | Bollywood News Pujara backs Padikkal at No. 3, says Sai Sudharsan must remain in India’s Test plans | Cricket News ঘাটাইলে ভূমি দস্যু সন্ত্রাসী মামলাবাজ আতরের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন  ইলিয়াস আলী গুমের মামলা: সাইফকে রোববার ট্রাইব্যুনালে হাজির করা হবে রোহিঙ্গা সংকটের ৯ বছর / মিয়ানমারের ওপর অর্থবহ চাপ সৃষ্টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’-এর যাত্রা শুরু

নোয়াখালীতে লক্ষীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্র- জনতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৫ সময় দেখুন
নোয়াখালীতে লক্ষীপুরের যুবলীগ নেতাকে পুলিশে দিল ছাত্র- জনতা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। পরে খবর দেওয়া হলে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মঙ্গলবার রাতে (২৯ এপ্রিল ) রাতে জেলার পৌরসভার সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার মিরাজ হোসেন শান্ত লক্ষিপুর কমলনগর উপ‌জেলার মো. শাহজাহানের ছেলে। সে কমল নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক।

নোয়াখালী সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। গ্রেপ্তার মিরাজ হোসেন শান্ত ওই মামলার এজাহারনামীয় আসামি। সরকারি আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর থানায় মামলাগুলো হওয়া তাকে লক্ষ্মীপুর থানা স্থানান্তর করা হবে। এ বিষয়ে স্থানীয় থানার যোগাযোগ করা হয়েছে।

উল্লেখ্য তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২ টি ও চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। সে লক্ষীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের অনুসারী ছিলো।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর