শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova দৈনিক পূর্বকোণের সাংবাদিক পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে প্রতারণার রাকসু নির্বাচন: মেয়াদ শেষ, দ্রুত নির্বাচনের দাবি ছাত্রনেতাদের কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলবাহী ৪ জাহাজে আগুন Ankur Rathee Calls Indian Cinema’s Fair-Skin Bias ‘Dangerous’: ‘West Idolises Lupita Nyong’O’ | Exclusive | Bollywood News ‘I was very happy’: Smriti Mandhana reveals MS Dhoni’s special WhatsApp message after World Cup win | Cricket News পিরোজপুরে মানিক পশারীর মৃত্যু, দাফন বিষয়ে তদন্ত কমিটি গঠন

পঞ্চগড়ের বোদায় ন্যায্যমূল্যের বাজারে ক্রেতাদের ভিড়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১০৯ সময় দেখুন


মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড় ::

পঞ্চগড়ের বোদায়‘‘ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভমূল্যে জনগণের জন্য’’ প্রতিপাদ্যে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বোদা বাজারের থানা রোড সংলগ্ন শুক্রবার (২২ নভেম্বর) এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এ সময় সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু উপস্থিত ছিলেন।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের স্বেচ্ছাসেবীরা সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজারের তুলনায় কম মূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতিটি লাউ ১০ থেকে ১৫ টাকা, মুলা ৩০, কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে ও ন্যায্যমূল্যে বাজার করতে প্রতিদিন দোকান থেকে বিভিন্ন প্রকার সব্জি বিক্রি চলমান থাকবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর