বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

পটিয়া হাবিবুর পাড়া পৌর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সরোয়ার (কারাগারে) এর শ্যালক ও সহযোগী কে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
পটিয়া হাবিবুর পাড়া পৌর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী সরোয়ার (কারাগারে) এর শ্যালক ও সহযোগী কে ১৯০ পিস ইয়াবা সহ গ্রেফতার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকাল প্রায় ০৫ঃ১৫ ঘটিকায় পটিয়া থানাধীন পটিয়া পৌরসভার হাবিবুর পাড়া ইদগাহ্ মাঠের পশ্চিম পার্শ্ব এলাকায় ১৯০ (একশত নব্বই) পিস ইয়াবা সহ পটিয়া’র কুখ্যাত মাদক ব্যবসায়ী সরোয়ার (কারাগারে) এর শ্যালক মোঃ জয়নাল আবেদীন (২২) ও সহযোগী সহ ০২ জন কে গ্রেফতার করা হয়।

আসামী (১) মোঃ জয়নাল আবেদীন (২২), পিতাঃ মোঃ আবুল কাসেম, মাতাঃ আনোয়ারা বেগম, সাংঃ হাবিবুর পাড়া (হাজী শাহ্ আলম এর বাড়ী), হাবিবুর পাড়া ইদগাহ্ মাঠের পশ্চিম পার্শ্বে, ওয়ার্ড নং-০৫, পটিয়া পৌরসভা, থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম।
এবং
আসামী (২) মোঃ আব্দুল কাদের (২৫), পিতাঃ মোঃ আব্দুস সালাম, মাতাঃ রীনা আক্তার, সাংঃ হাবিবুর পাড়া (হাজী শাহ্ আলম এর বাড়ী), হাবিবুর পাড়া ইদগাহ্ মাঠের পশ্চিম পার্শ্বে, ওয়ার্ড নং-০৫, পটিয়া পৌরসভা, থানাঃ পটিয়া, জেলাঃ চট্টগ্রাম।

তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ০১ টি মাদক মামলা দায়ের করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর