বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

পটুয়াখালী পুলিশের উপর হামলার ঘটনায় আটক ১ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২০০ সময় দেখুন
পটুয়াখালী পুলিশের উপর হামলার ঘটনায় আটক ১ – Corporate Sangbad


আইন-আদালত

মোঃ সোহাগ হোসেন, স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর মহিপুর থানায় আসামী গ্রেফতারের প্রতিবাদে থানাভবন ঘেরাও ও পুলিশের উপরে হামলার ঘটনায় মোঃ আব্দুল জলিল ঘরামি(৪৭) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৮ জুন) সকালে তাকে আটক করা হয়েছে।

জানা যায়, শুক্রবার মহিপুরের লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সংহিসতার মামলায় মোঃ খলিল নামে এক আসামীকে গ্রেফতারের পর তার ভাই পরাজিত মেম্বার প্রার্থী আঃ জলিলের নেতৃত্বে ৫ শতাধিক নারী পুরুষ তাকে মুক্ত করতে থানাভবনে সামনে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে জড়ো করার পরে থানা ঘেরাউ করে পুলিশের উপর হামলা চালায় । এতে এসআই আঃ হালিমসহ কনেস্টবল যথাক্রমে মিলন, ওবায়দুল, আবজাল এবং নারী কনেস্টবল শীলা ও নাসরীন আহত হন।এঘটনায় পুলিশ বাদী হয়ে মামলায় দায়ের করেন। মামলা নং ১০।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মো:আবুল খায়ের বলেন, পুলিশের উপরে হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় নেতৃত্বদানকারী প্রধান আসামি কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে পুলিশের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর