মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৬ সময় দেখুন
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

আহমদ বিলাল খান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙ্গামাটিতে আল-আমীন সুন্নি যুব সংঘ হাজী ধনমিয়া পাহাড়ের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় রাঙ্গামাটি পৌরসভার ৪ নং ওয়ার্ডের হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদে আয়োজিত এই মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার পিয়ার আহম্মেদ, প্রধান ওয়ায়েজ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি পার্বত্য জেলার আহ্বায়ক, আস সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাজী ধনমিয়া পাহাড় জমে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পিয়ার আহম্মেদ পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন মানবজাতির জন্য পথ প্রদর্শক হিসেবে। মুসলমানদের উচিত প্রিয় নবীজির শিক্ষা অনুসরণ করে শান্তিপূর্ণ সমাজ গঠন করা। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।

মাওলানা মুহাম্মদ আব্দুল বাছিত খান বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোটা সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন। রাসূল (সা.) আগমনে আল্লাহর সকল সৃষ্টি আনন্দিত হয়েছে। ফেরেস্তাগণও শুকরিয়া আদায় করছেন। রাসুল (সা.) সোমবারে রোযা রাখতেন। কারণ এটা ছিলো উনার জন্মদিন। হযরত সাহাবায়ে কেরাম (রা.) উনারাও রাসূল (সা.) এর প্রশংসার মাহফিল করতেন। হিজরতের সময় মদিনাবাসী নাত-কাসিদা গেয়ে শুকরিয়া আদায় করেছেন। তাই আমরাও মিলাদুন্নবীর আলোচনার মাধ্যমে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করছি। যা রাসূলের দূষমনদের অন্তরকে ছিদ্র করে।

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি পার্বত্য জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আহমদ বিলাল হুসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিপিপির রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি মো আলমগীর হোসেন, রাঙ্গামাটি সমিল মালিক সমিতি লিমিটেডের প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, হাজী ধনমিয়া পাহাড় জামে মসজিদ কমিটির সহসভাপতি মো. হারুনুর রশিদ, মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. নুরুল আলম নূর, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ রাঙ্গামাটি জেলা কমিটির সদস্য বাচ্চু মিয়া, মো. আবু কাওসার, মো. ফিরোজ আলম, মো. আব্দুল মান্নান এবং আল-আমীন সুন্নি যুব সংঘের সকল সদস্যবৃন্দ।

পবিত্র মিলাদ মাহফিল শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রিয় নবী (সা.)- এর আদর্শে জীবন গঠনের তাওফিক কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর