রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আজ রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, এই ব্যাগের ব্যবহার বন্ধে সকলকে সরকারের নির্দেশনা মানতে হবে,অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে।

তপন কুমার বিশ্বাস জানান, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধে চলতি বছরের ৩ নভেম্বর থেকে ১৬৬টি অভিযান চালানো হয়েছে। এতে ৩৪৯টি প্রতিষ্ঠানকে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সময়ে ৪০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, মানুষ সচেতন হচ্ছে, দিন দিন উন্নতি হচ্ছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধেও কাজ চলছে। সচেতনতা বৃদ্ধি, বিকল্প সরবরাহ এবং নিয়ম বাস্তবায়নে একসঙ্গে কাজ করা হচ্ছে।

মনিটরিং কার্যক্রম চলাকালে বাজার কমিটির সদস্যরা পলিথিন ব্যবহারের ক্ষতিকর দিক মেনে নেন এবং বিকল্প ব্যবহারের প্রতিশ্রুতি দেন। অভিযানে পরিবেশ মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর