রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

পাঁচবিবিতে নদীতে গোসল করতে গিয়ে
৫ম শ্রেণির ছাত্রীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ১৯২ সময় দেখুন

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

আজ বুধবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি শহরের মালঞ্চা এলাকার ছোট যমুনা নদী থেকে বৈশাখী (১২) নামের ৫ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সে দমদমা এলাকার নিখিল চন্দ্রের মেয়ে।

সহপাঠিরা জানায়, বৈশাখী পাঁচবিবি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয় ছুটির পর তিন বান্ধবী বাড়িতে না গিয়ে ছোট যমুনা নদীর মাউরীতলা সেতুর উত্তর পার্শ্বে গোসল করতে নামে। প্রবল স্রোতে পড়ে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তার লাশ সেতুর দক্ষিণ পার্শ্বে ভাসতে দেখে উদ্ধার করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ কুমার দেব ঘটনাটি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর