মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম রাশিয়া-ইউক্রেন পালটাপালটি হামলা, শিশুসহ নিহত ১০

পিআার পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে- কর্ণফুলীতে জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২২৩ সময় দেখুন
পিআার পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে- কর্ণফুলীতে জামায়াতের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কলেজ বাজার থেকে শুরু হয়ে উপজেলার ফকিরন্নির হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণফুলী উপজেলার উদ্দ্যোগে উক্ত মানববন্ধন কর্মসূচি শেষ হয়।

চট্টগ্রাম দক্ষিন জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সাবেক আমীর ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

প্রধান অতিথি বলেন, পিআর পদ্ধতি এদেশের মানুষের গণদাবি। আসুন এই বাংলাদেশকে যেন আবার নতুন করে গড়তে পারি। ২৪ শে’র জুলাই বিপ্লবে আবু সাইয়িদ যে কারণে রক্ত দিয়ে ছিলো তা আমদেরকে চিন্তা করতে হবে। সেদিন সে পুলিশ বাহীনির সামনে বলেছিলো “আমার বুকে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কর”। এছাড়াও তিনি আরো বলেন, আজকে নতুন একটি দেশ গড়ার জন্য ঊনিশ’শ ৭২ সালের সংবিধান বাতিল করে নতুন সংবিধান ৩৬ শে জুলাইয়ের চেতনার ভিত্তিতে আরেকটি সংবিধান রচনা করে বাংলাদেশেকে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে গঠন করার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, এডভোকেট আবু নাসের, সহকারী সেক্রেটারি চট্টগ্রাম দক্ষিণ জেলা, নুরুল হোসাইন, শহীদুল মোস্তফা, মনির আবছার চৌধুরী, মাস্টার আব্দুল গণি, ডাঃ খোরশেদ আলম, মাস্টার নাছির উদ্দিন, মাওলানা কুতুব উদ্দিন ও প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom