সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৫২ সময় দেখুন
পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় পার্টি (এরশাদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। সভায় জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার সভাপতিত্ব করেন।

এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিক উল হক, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি ওমর ফারুক নান্না, নাজিরপুর উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম, কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, জাতীয় তরুণ পার্টি জেলা সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদার, যুব সংহতি সদর উপজেলা সভাপতি আব্দুল কাউম শেখ, জাতীয় শ্রমিক পার্টি জেলা সদস্য সচিব আলামিন খান, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি নুপুর আহমেদ, সম্পাদক লায়লা বেগমসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ব্কারা বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন।

এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু এরশাদ দেশের উন্নয়নে ও পল্লী পুনর্গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। সভায় বক্তারা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন এবং দলীয় সংগঠনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর