মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২৫ সময় দেখুন
পিরোজপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্যদের নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাওগাতুল ইসলাম সগীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত।

এসময় আরও বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সাফায়েত হোসেন রিপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি সহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে এই সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি পুরনো সদস্যদের নবায়নের মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করা হবে।

উল্লেখ্য, প্রতিটি সদস্য সংগ্রহ ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। একই সঙ্গে যারা ফ্যাসিবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কেউ যাতে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত না হতে পারে এ বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর