বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ২০৯ সময় দেখুন
পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে গ্লোবাল ইসলামী ব্যাংক – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : নির্ধারিত মূল্যে গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসছে নতুন প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।। এজন্য গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’র (বিএসইসি) কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে ব্যাংকটি। আইপিওর মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, নতুন প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড পুঁজিবাজারে আসতে এসইসির কাছে আনুষ্ঠানিক ভাবে আবেদন করেছে।

বিএসইসির সুত্র জানায়, পুঁজিবাজারে আসার জন্য গ্লোবাল ইসলামী ব্যাংক জুন,২০২১ এর আর্থিক প্রতিবেদন দিয়ে বিএসইসিতে আবেদন করেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২০ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী ব্যাংকটি পুঁজিবাজারে আসছে। পুঁজিবাজারে আসার জন্য ব্যাংকটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। ব্যাংকটি ইতিমধ্যে ইস্যু ম্যানেজার নিয়োগ দিয়েছে। এবং জুন ২০২১ হিসেব দিয়ে বিএসইসিতে আবেদন করেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে শুরু থেকে পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক এবং সেই সঙ্গে ব্যাংকটির নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করা হয়। ২০১৩ সালে এনআরবি গ্লোবাল ব্যাংক ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। অনন্য ব্যাংকিং অভিজ্ঞতার মাধ্যমে ইতিমধ্যে ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশজুড়ে ব্যাংকটির ১৬৫ টি শাখা, ২৭টি উপশাখা এবং প্রায় ৮০টি এটিএম বুথ রয়েছে।

বর্তমানে বাংলাদেশে ৬০ টি সিডিউল ব্যাংক রয়েছে। এর মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে ৩৩টি ব্যাংক।

গ্লোবাল ইসলামী ব্যাংককে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর