বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

পুনরায় লেনদেনে আসছে ন্যাশনাল টিউবস – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ সময় দেখুন
পুনরায় লেনদেনে আসছে ন্যাশনাল টিউবস – Corporate Sangbad


শেয়ার বাজার

national tubes

নিজস্ব প্রতিবেদক : ন্যাশনাল টিউব লিমিটেড বাংলাদেশের প্রথম পাইপ ম্যানুফেকচারিং কোম্পানি। কোম্পানিটি ১৯৬৪ সালে বেসরকারিভাবে যাত্রা শুরু করলেও স্বাধিনতার পর ১৯৭২ সালে এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল (বিএসইসি), শিল্প মন্ত্রণালয় এর অধিনে জাতিয়করণ হয়। এবং ১৯৮৯ সালে প্রষ্ঠিানটি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) তে তালিকাভুক্ত হয় ।

লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড শেষে আজ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তে ন্যাশনাল টিউব লিমিটেড এর শেয়ার লেনদেন শুরু হলো। রেকর্ড ডেটের কারনে কোম্পানিটির গত বৃহস্পতিবার লেনদেন বন্ধ ছিলো।

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এর তথ্য মতে কোম্পানিটি সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষনা করেছে। আলোচ্য অর্থবছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে শেয়ার প্রতি (ইপিএস) ৬ পয়সা। যেখানে গত বছরেও ইপিএস একই ছিলো। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫৩ টাকা ১২ পয়সায়।
আগামি ২৭ নভেম্বর বেলা ৩ টায় কোম্পানিটির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে বলে ঘোষনা করা হয়েছে।

চলতি ২০২১-২০২২ অর্থ বছরে ১ম প্রন্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা যেখানে গত বছর একই সময়ে ইপিএস ছিলো ৬ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫২ টাকায় ৭৩ পয়সা যা গত বছর একই সময়ে ছিল ১৫৩ টাকা ৫৫ পয়সা।

ডিএসইর তথ্য মতে কোম্পানিটির মোট শেয়ার ৩ কোটি ৪৮ লাখ ২১ হাজার ৮০৩ টি । তারমধ্যে ০.০৫ শতাংশ উদ্যক্তা পরিচালকদের কাছে, সরকারি বিনিয়োগকারি ৫১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬.৮২ শতাংশ এবং বাকি ৪২.১৩ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগ কারিদের হাতে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর