সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

প্রতি মাসে পাঁচজন হতদরিদ্রকে খাওয়ানোর সাজা দিলেন বিচারক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪১ সময় দেখুন
প্রতি মাসে পাঁচজন হতদরিদ্রকে খাওয়ানোর সাজা দিলেন বিচারক – Corporate Sangbad


বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে আলমগীর এক বছর সাজা খাটবেন বাড়িতে থেকে। সাজা হিসেবে তাকে প্রতিমাসে কমপক্ষে পাঁচজন হতদরিদ্রকে দুপুরে খাওয়াতে হবে। রোববার এ ধরনের ব্যতিক্রমী রায় দিয়েছেন যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস। একইসাথে ওই আসামিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দেখতে হবে। সাতটি শর্ত মেনে এক বছর প্রবেশনে মুক্তি দিয়ে আলমগীরকে নিজ বাড়িতে থাকার আদেশ দিয়েছে আদালত।

আদালত সূত্র জানায়, আসামিকে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারের নজরদারিতে থাকতে হবে। কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হতে পারবেন না। শান্তি বজায় রেখে সকলের সাথে সদাচারণ করতে হবে। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে যে কোনো সময় তলব করলে শাস্তি ভোগের জন্যে প্রস্তুুত হয়ে নির্ধারিত স্থানে হাজির হতে হবে। কোনো প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সাথে মেলামেশা করতে পারবেন না। একইসাথে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে থেকে সার্বিক অবস্থা অবহিত করতে হবে। প্রবেশন অফিসারের লিখিত অনুমতি ছাড়া নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। প্রবেশনকালীন তাকে একাত্তরের যীশু, নদীর নাম মধুমতি, হুলিয়া, প্রত্যাবর্তন, পতাকা, আগামী, একজন মুক্তিযোদ্ধা, ধুসর, আমরা তোমাদের ভুলবোনা, শরৎ একাত্তর চলচ্চিত্র দেখতে হবে। একই সাথে তাকে ১০টি বৃক্ষ রোপণ করতে হবে।

যুগ্ম দায়রা জজ ২য় আদালতের এপিপি লতিফা ইয়াসমিন বলেন, মামলায় আটকের পর আদালত থেকে জামিন নিয়ে আলমগীর হাজিরা কামাই দেননি। এ মামলা ছাড়া তার আর কোনো মামলাও নেই। দীর্ঘ স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। আসামির সার্বিক বিষয় বিবেচনা করে হাইকোর্টের দেয়া নির্দেশনা অনুযায়ী পুনর্বাসনের জন্যে শর্ত সাপেক্ষে প্রবেশনে মুক্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আদালত।

তিনি আরও বলেন, গত একসপ্তাহে আরও চারটি মামলায় ব্যতিক্রমী এমন রায় ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে যশোর জেলা আইনজীবি সমিতির সভাপতি কাজী ফরিদুল ইসলাম বলেন, যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস যশোরে যোগদানের পর থেকে আসামি পুনর্বাসনের জন্যে একেরপর এক ব্যতিক্রমী রায় ঘোষণা করে যাচ্ছেন। আসামিদের পুনর্বাসনের জন্যে এ ধরনের রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি জানান।

উল্লেখ্য, ২০০৮ সালে ১৯ জুন রাত সাড়ে সাতটায় যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া থেকে নয় বোতল ফেনসিডিলসহ আলমগীরকে আটক করে চাঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ ঘটনায় মামলা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর