বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

প্রত্যেক বিও একাউন্টধারীই পাবে মাসিক ই-স্টেটমেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২১১ সময় দেখুন
প্রত্যেক বিও একাউন্টধারীই পাবে মাসিক ই-স্টেটমেন্ট


সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) পুঁজিবাজারের বিনিয়োগকারীদের জন্য নতুন একটি সেবা চালু করেছে। এই সেবার আওতায় প্রত্যেক বিও একাউন্টধারীর কাছে মাসিক ই-স্টেটমেন্ট বা ই-প্রতিবেদন পাঠানো হবে। তাতে আলোচিত মাসে ওই বিও একাউন্টের সব লেনদেনের তথ্য, বোনাস বা রাইট শেয়ার জমার তথ্য, আইপিওতে শেয়ার বরাদ্দ পেলে ওই তথ্যসহ প্রয়োজনীয় সকল তথ্য অন্তর্ভুক্ত থাকবে। প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে আগের মাসের প্রতিবেদন ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর কাছে পাঠিয়ে দেওয়া হবে।

রবিবার (৩০ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মাল্টিপারপাস হলে এই সেবার উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শুভ্র কান্তি চৌধুরী, এফসিএ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ এবং কমিশনার মোহাম্মদ আব্দুল হালিম।সূত্র:অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর