শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

বকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৮৪ সময় দেখুন
বকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের বকশীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুষ্কার বিতরণ ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা গণগ্রন্থাগার মিলনায়তনে উপজেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্যে উন্নত জাতি গঠনে গ্রন্থাগারের ভূমিকা এবং করোনা কালীন গ্রন্থাগারের নির্দেশনা নিয়ে আলোচনা করেন উপজেলা সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা আক্তার।

এ সময় লাইব্রেরি সহকারী আবু হাসেম , পৌর কিশোর-কিশোরী ক্লাবের কবিতা আবৃত্তিকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন প্রতিযোগী, পাঠক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও মুজিব কর্ণার উদ্বোধন করা হয় এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর