সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৯ সময় দেখুন
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন


মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি::

মঙ্গলবার(১৭ মে) জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নানান আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

সকাল সাড়ে আটটায় শহিদ মনিমুল হক সড়কের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীত
পরিবেশন করে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শোভাযাত্রা সহকারে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে
বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মী বৃন্দ এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল
আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল
ওদুদ।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শরিফুল আলমের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,সদস্য ও মেয়র মোখলেসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান,সাধারণ সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর