বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে নগদের মাধ্যমে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মে, ২০২২
  • ২২৫ সময় দেখুন
বাংলা একাডেমির বই কেনা ও সদস্যদের বার্ষিক ফি দেওয়া যাবে নগদের মাধ্যমে


বাংলা একাডেমির সঙ্গে যুক্ত হলো ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস

‘নগদ’। এখন থেকে বইপ্রেমীরা বাংলা একাডেমি থেকে বই ক্রয়সহ একাডেমির নির্বাহী পরিষদের সদস্যরা তাদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এ। আজ বুধবার দুপুরে বাংলা একাডেমির ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ ভবনে বাংলা একাডেমি, বাংলাদেশ ডাক বিভাগ ও ‘নগদ’ লিমিটেড-এর মাঝে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান, ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মধ্য দিয়ে বাংলা একাডেমির বিক্রয় ও বিপণন উপবিভাগের বিল পরিশোধ করা যাবে ‘নগদ’-এ। সারা দেশ থেকে আগত পাঠক ও প্রকাশকেরা বাংলা একাডেমি থেকে ক্রয়কৃত সকল বইয়ের মূল্য সহজেই পরিশোধ করতে পারবেন তাদের ‘নগদ’ ওয়ালেট দিয়ে।

চুক্তির বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, বাংলাদেশ যখন ইন্টারনেটকে যোগাযোগ ও বিনিময়ের প্রধান বাহন হিসেবে ব্যবহার করছে, তখন নগদ ও বাংলা একাডেমির মাঝে এই চুক্তিটি একটি বিশেষ ভূমিকা পালন করবে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মানুষের কাছে বই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে।

এ ছাড়া বাংলা একাডেমির নির্বাহী পরিষদের পাঁচ হাজার সদস্যের বার্ষিক ফি সংগ্রহসহ অন্যান্য আর্থিক সেবাও পরিশোধ করা যাবে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। ফলশ্রুতিতে সারা দেশে অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন কলেজের অধ্যক্ষসহ এমন প্রায় পাঁচ হাজার নির্বাহী পরিষদের সদস্যরা ঘরে বসেই তাঁদের বার্ষিক ফি পরিশোধ করতে পারবেন। পাশাপাশি, বাংলা একাডেমি ও ‘নগদ’-এর মধ্যকার এই চুক্তির ফলে অমর একুশে বইমেলায়ও মিলবে এই পেমেন্ট সুবিধা। যেখানে পাঠকেরা বাংলা একাডেমির স্টল থেকে বই কিনে মূল্য পরিশোধ করতে পারবেন ‘নগদ’-এর মাধ্যমে।

বাংলা একাডেমির সঙ্গে চুক্তির বিষয়ে ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, ‘বাংলা ভাষা ও সাহিত্য চর্চার জন্য বাংলা একাডেমি একটি অনন্য সাধারণ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কাজ করতে পেরে আনন্দিত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর