বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের এমডি আন্না বেজার্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
বাংলাদেশ সফরে আসছেন বিশ্বব্যাংকের এমডি আন্না বেজার্ড


বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), (অপারেশনস) আন্না বেজার্ড আজ সন্ধ্যায় ঢাকায় আসছেন। এটি তার প্রথম বাংলাদেশ সফর।

বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, একদিনের সফরে বেজার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীল সমাজ ও বেসরকারি খাতের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সফরকালে আন্নার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

বাংলাদেশের স্বাধীনতার পর বিশ্বব্যাংক বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে ছিল। এরপর আন্তর্জাতিক অর্থ সংস্থাটি বাংলাদেশকে ৪১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে- যার অধিকাংশই অনুদান।

বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।-বাসস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর