বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বাংলাদেশের এলডিসি উত্তরণ, স্থিতি সুরক্ষায় ১১শত কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ২৪৮ সময় দেখুন
বাংলাদেশের এলডিসি উত্তরণ, স্থিতি সুরক্ষায় ১১শত কোটি টাকা বিনিয়োগ করবে সুইজারল্যান্ড


বাংলাদেশের সফল এলডিসি উত্তরণ, একটি ন্যায্য ও স্থিতিশীল সমাজ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখতে সহায়তার জন্য সুইজারল্যান্ড ১ হাজার ১০০ কোটি টাকা (সুইস ফ্রাঙ্ক ১১৯ মিলিয়ন) বিনিয়োগ করবে।

ঢাকায় সুইস দূতাবাস একটি নতুন সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫ চালু করার এই ঘোষণা দিয়েছে। এই কর্মসূচি এজেন্ডা ২০৩০-এর সাথে সংযুক্ত এবং এতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনাসহ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের বিষয়গুলো রয়েছে।

বুধবার নগরীর একটি হোটেলে এই সুইস সহযোগিতা কর্মসূচি এমন এক সময়ে উদ্বোধন করা হয়, যখন সুইজারল্যান্ড ও বাংলাদেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করা হয়। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের মহাপরিচালক প্যাট্রিসিয়া ড্যানজি বাংলাদেশে তার পাঁচদিনের সফরের শেষ দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এতে প্রধান অতিথি  ছিলেন।

নতুন সহযোগিতা কর্মসূচি সুইস পররাষ্ট্র নীতির অগ্রাধিকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা কৌশলের ভিত্তিতে পরিচালিত হয়। সুইস সহযোগিতা কর্মসূচি ২০২২-২০২৫ এর সামগ্রিক লক্ষ্য হলো- বাংলাদেশের টেকসই এলডিসি উত্তরণ, একটি সমৃদ্ধ, ন্যায্য এবং স্থিতিশীল সমাজ গঠন ও শান্তিপূর্ণ সহাবস্থানে অবদান রাখা।

ড্যানজি তার সফরকালে সিনিয়র সরকারী কর্মকর্তা, উন্নয়ন অংশীদার, সুবিধাভোগী এবং অন্যান্য মূল অংশীজনদের সাথে বিস্তৃত পরিসরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করার জন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং  কক্সবাজার ও গাজীপুর জেলায় সুইজারল্যান্ডের অর্থায়নে  বাস্তবায়নাধীন বিভিন্ন মানবিক ও উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেন।

স্বাধীনতার পর বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ছিল অন্যতম। গত পাঁচ দশকে, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বিস্তৃত এবং গভীরতর হয়েছে। এসময়কালে  দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও আন্তর্জাতিক সহযোগিতা, মানবিক সহায়তাসহ রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিনিময় কর্মকান্ড সাধিত হয়েছে।

প্রসঙ্গত,দুই দেশ ২০২২ সালে তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। তথ্য সূত্র: বাসস।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর