বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫৯ সময় দেখুন
বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে হামলা, তারেক রহমানের ছবি ভাঙচুর

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে হামলা চালিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও পদদলিত করা হয়েছে। হামলায় অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে এ ঘটনা ঘটে। এসময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন প্রধান অতিথি হিসেবে কর্মসূচিতে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি পৌঁছানোর আগেই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, কবাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে সভা শুরু হলে ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মন্টু গাজী, যুবদল নেতা হাসান, ছাত্রদল নেতা বাপ্পিসহ শতাধিক নেতাকর্মী রিগানের নেতৃত্বে হামলা চালান। হামলাকারীরা সবাই জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানের সমর্থক বলে দাবি করা হচ্ছে।

হামলায় আব্দুল কুদ্দুস মিয়া (৬২), প্রবীণ বিএনপি সমর্থক জয়দর হাওলাদার (৭০) ও কর্মী সুমন আকন (৫০) সহ অন্তত ছয় থেকে সাতজন আহত হন।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী মিছিল বের করে পেয়ারপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে মোটরসাইকেল শোডাউন শেষে থানায় গিয়ে বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদের সঙ্গে দেখা করে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ঘটনার বিষয়ে বিএনপি নেতারা মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান কোনো মন্তব্য করতে রাজি হননি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর