বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বাজার মূলধন ৫ হাজার কোটি টাকা বেড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১১২ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর সপ্তাহটিতে পাঁচ হাজার কোটি টাকা বাজার মূলধন বেড়েছে শেয়ারবাজারে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৮২ হাজার ১৩২ কোটি ০৭ লাখ ৯৫ হাজার ৪৯৪ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন চার হাজার ৯৪৬ কোটি ২৭ লাখ ১২ হাজার ৬২৬ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইতে টাকার পরিমাণে লেনেদেন হয়েছে দুই হাজার ৫০২ কোটি ৭৯ লাখ টাকায়। আগের সপ্তাহের ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ১৫ কোটি ০৪ লাখ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৪৮৭ কোটি ৭৫ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে ডিএসইর প্রধান সূচক ১৯.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৮৯.০১ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে একহাজার ৩৬৩.৫৭ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুইহাজার ১৪০.৪৫ পয়েন্টে।

সপ্তাহটিতে ডিএসইতে ৩৭৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির বা ২৫.৫৯ শতাংশের, দর কমেছে ৫৪টির বা ১৪.২৫ শতাংশের এবং ২২৮টির বা ৬০.১৬ শতাংশের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩৯.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৫.৩২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ২২.২৩ পয়েন্ট এবং সিএসআই ৩.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১০.৬২ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৭৯ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক ১৩.৭৭ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ০.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৬৩.৩০ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৭৮ পয়েন্টে।

সপ্তাহটিতে সিএসইতে ৬৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩০৫ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৪৪ কোটি ৭১ লাখ ৩২ হাজার ৬১৪ টাকা কম। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৬০ লাখ ৫১ হাজার ৯১৯ টাকা।

সপ্তাহটিতে সিএসইতে ২৩৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছিল। এর মধ্যে দর বেড়েছে ৭০টির বা ২৯.৪১ শতাংশের, দর কমেছে ৫০টির বা ২১.০১ শতাংশের এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১১৮টির বা ৪৯.৫৮ শতাংশ কোম্পানির।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর