মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা বাঘায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার ১ জন Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর

বাজেটবান্ধব নতুন দুই মডেলের ল্যাপটপ আনল ওয়ালটন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ২২২ সময় দেখুন
বাজেটবান্ধব নতুন দুই মডেলের ল্যাপটপ আনল ওয়ালটন


নতুন দুই মডেলের সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিলুড সিরিজের ল্যাপটপ দুটির মডেল ‘প্রিলুড এন৪১ প্রো’ (Prelude N41 Pro) এবং ‘প্রিলুড এন৫০ প্রো’ (Prelude N50 Pro)।স্লিম ল্যাপটপদুটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী সিপিউ, র‍্যাম ও ব্যাটারি, দ্রুতগতির স্টোরেজসহ দারুণ কনফিগারেশন ও ফিচার যার দাম মডেলভেদে দাম যথাক্রমে ৩৯,৭৫০ এবং ৪১,৯৫০ টাকা।

ওয়ালটন কম্পিউটার পণ্যের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ বলেন, এন্ট্রি লেভেলের ক্রেতাদের চাহিদা এবং শিক্ষার্থী ও তরুণদের ক্রয়ক্ষমতা অনুযায়ী ল্যাপটপদুটি বাজারে ছাড়া হয়েছে। দাম, কনফিগারেশন ও ফিচার বিবেচনায় বর্তমানে বাজারে থাকা ল্যাপটগুলোর মধ্যে প্রিলুড সিরিজের এই ল্যাপটপদুটি বাজেট সেরা। অত্যন্ত হালকা ও স্লিম হওয়ায় যাদের কাজের প্রয়োজনে বেশি ভ্রমণ করতে হয়, তাদের জন্য ল্যাপটপদুটি আদর্শ।

‘প্রিলুড এন৪১ প্রো’ (Prelude N41 Pro) মডেলে ব্যবহৃত হয়েছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল সেলেরন এন৪১২০ কোয়াড কোর প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল আল্ট্রাএইচডি গ্রাফিক্স ৬০০। আর ‘প্রিলুড এন৫০ প্রো’ (Prelude N50 Pro) মডেলের ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ১.১ গিগাহার্জ গতির ইন্টেল
পেন্টিয়াম এন৫০৩০ কোয়াড কোর প্রসেসর। রয়েছে বিল্টইন ইন্টেল আল্ট্রাএইচডি গ্রাফিক্স ৬০৫। উভয় ল্যাপটপে ২৬৬৬ মেগাহার্টস গতির ৮ গিগাবাইট ডিডিআর৪ র‍্যাম থাকছে । রয়েছে ২৫৬ জিবি এমডটটু এসএসডি স্টোরেজ। ব্যাকআপের জন্য উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে ৩৬ ওয়াট আওয়ারের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা ৫২০ মিনিট ব্যাকআপ দিতে পারবে। ভিডিও কলের জন্য রয়েছে ১ মেগাপিক্সেলের এইচডি ক্যামেরা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর