বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

‌বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসলেন ‌বাবার স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসলেন সৌদি প্রবাসী চুয়াডাঙ্গা প্রতিনিধি : ২৫-০৭-২৫ রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক বর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে। শুধু পিতার শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন সৌদি প্রবাসী সাকিব (২৪)। সাকিব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের পুত্র। পিতা-পুত্র দুজনেই সৌদি প্রবাসী। তিন ভাই বোনের মধ্যে সাকিব পরিবারের বড় পুত্র। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে তিনি নিজ গ্রাম থেকে আকাশপথে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন এবং মাত্র ৬ মিনিটেই পৌঁছে যান জীবননগর হাই স্কুল মাঠে। তারপর সেখান থেকে প্রাইভেটকারযোগে পৌঁছে যান কনের বাড়িতে। এদিকে হেলিকপ্টারটি হাই স্কুল মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে। বর সাকিব জানান, ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। দীর্ঘদিন ধরে সৌদি আরবে পিতা-পুত্র বসবাস করছেন। সেখানে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কনে আসমা খাতুন (২০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা। তিনি মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়াশোনা করছিলেন। কনের পিতা ইব্রাহিম খলিল জানান, আমার কন্যার পাঁচ মাস আগে শাকিবের সাথে বিয়ে হয়। এরপর আমার বেয়াই বিল্লাল খানের স্বপ্ন পূরণের জন্য জামাই হেলিকপ্টারে করে আমার কন্যাকে তুলে নিতে আসলো। আর এতে আজ আমরা অনেক খুশি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সারে ৪ টার সময় কনেকে সঙ্গে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাকিব। মনিরুজ্জামান সুমন চুয়াডাঙ্গা ০১৮১৫৩০০৩৩৩ প্রবাসী চুয়াডাঙ্গা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

রূপকথার মতো দৃশ্য। নীল আকাশ চিরে গ্রামে অবতরণ করল একটি হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার থেকে নামলেন লাল শেরওয়ানিতে সজ্জিত এক বর। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা জেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে।

শুধু পিতার শখ পূরণ আর প্রিয়তমাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে এলেন সৌদি প্রবাসী সাকিব (২৪)।

সাকিব ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামের বিল্লাল খানের পুত্র। পিতা-পুত্র দুজনেই সৌদি প্রবাসী। তিন ভাই বোনের মধ্যে সাকিব পরিবারের বড় পুত্র।

আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ২ টার দিকে তিনি নিজ গ্রাম থেকে আকাশপথে জীবননগরের উদ্দেশ্যে রওনা দেন এবং মাত্র ৬ মিনিটেই পৌঁছে যান জীবননগর হাই স্কুল মাঠে। তারপর সেখান থেকে প্রাইভেটকারযোগে পৌঁছে যান কনের বাড়িতে।

এদিকে হেলিকপ্টারটি হাই স্কুল মাঠে অবতরণ করতেই মুহূর্তে ভিড় জমে যায়। মাঠ যেন উৎসবস্থলে পরিণত হয়। শিশু, বৃদ্ধ, নারী সবার হাতে মোবাইল, কেউ ভিডিও করছেন, কেউ সেলফি তুলছেন। কনের বাড়ির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বরকে।

বর সাকিব জানান, ছোটবেলা থেকে আমার বাবার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করব। আল্লাহর রহমতে সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিল। দীর্ঘদিন ধরে সৌদি আরবে পিতা-পুত্র বসবাস করছেন। সেখানে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

কনে আসমা খাতুন (২০) জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের ইব্রাহিম খলিলের কন্যা। তিনি মাদ্রাসায় মাওলানা বিষয়ে পড়াশোনা করছিলেন।

কনের পিতা ইব্রাহিম খলিল জানান, আমার কন্যার পাঁচ মাস আগে শাকিবের সাথে বিয়ে হয়। এরপর আমার বেয়াই বিল্লাল খানের স্বপ্ন পূরণের জন্য জামাই হেলিকপ্টারে করে আমার কন্যাকে তুলে নিতে আসলো। আর এতে আজ আমরা অনেক খুশি।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেল সারে ৪ টার সময় কনেকে সঙ্গে নিয়ে আবার হেলিকপ্টারে চড়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন শাকিব।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর