মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
Allu Arjun On Playing A Woman, Wearing Sari In Pushpa 2: ‘Most Alpha Thing I’ve Ever Done’ | Telugu Cinema News ‘Other than occasional fights’: Argentina’s first Haiti-born U-17 player Kiki Ramos speaks out on racism claims | Football News লংমার্চ উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় আমাদের নবী দামি হওয়াতে আমরাও দামি হয়েছি-কর্ণফুলীতে অধ্যক্ষ মাওলানা মাহমুদ হাসান চৌধুরী স্ত্রী ও নামে বেনামে কোটি কোটি টাকার সম্পদের মালিক ‘কর অঞ্চল-৬’ এর নোটিশ সার্ভার শ্রীবরদীর লিটন মিয়া ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক কারিগরি শিক্ষার মানোন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা ‘আইফোন ১৮ প্রো’ আসছে ৯ সেপ্টেম্বর দেশে হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫৬ ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বই নির্ধারণ করতে পারে যুদ্ধের সমাপ্তি

বিআইজেএফ এর নির্বাচন সম্পন্ন, প্রেসিডেন্ট নাজনীন নাহার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৪৮ সময় দেখুন
বিআইজেএফ এর নির্বাচন সম্পন্ন, প্রেসিডেন্ট নাজনীন নাহার


তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)’ এর নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নাজনীন নাহার (টেক ওয়ার্ল্ড) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাব্বিন হাসান (বার্তা২৪ ডট কম)।

কারওয়ান বাজারের জনতা টাওয়ারে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী পরিষদে সভাপতি পদে টেক ওয়ার্ল্ডের নাজনীন নাহার, সহ-সভাপতি পদে কম্পিউটার বিচিত্রার ভূঁইয়া ইনাম লেলিন, সাধারণ সম্পাদক পদে বার্তা২৪ ডট কমের সাব্বিন হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নতুন সময়ের সাজেদুর রহমান, কোষাধ্যক্ষ পদে বিজ টেকের সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক পদে ঢাকা পোস্টের আরিফুল ইসলাম আরমান, প্রকাশনা ও গবেষণা সম্পাদক পদে ঢাকা মেইলের আসাদুজ্জামান লিমন এবং নির্বাহী সদস্য পদে ডিজিটাল সময়ের এনামুল করিম ও ডিজি বাংলার ইমদাদুল হক নির্বাচিত হয়েছেন।

এর আগে ২৩ সেপ্টেম্বর চারটি পদে ভোট হয়। ওই ভোটে সভাপতি পদে নাজনীন নাহার বেগম (টেক ওয়ার্ল্ড) এবং মো. জাকির হাসান (সমকাল) সমানসংখ্যক ২৫টি করে ভোট পেয়েছিলেন। ফলে সভাপতি পদ ছাড়াই বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করে বিআইজেএফের নির্বাচন কমিশন। সে সময় সমান ভোট পাওয়া সভাপতি পদে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর