মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

বিএফইউজে’র নির্বাচন ২ মাসের জন্য স্থগিত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৬ সময় দেখুন
বিএফইউজে’র নির্বাচন ২ মাসের জন্য স্থগিত – Corporate Sangbad



কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে-বাংলাদেশ) নির্বাচন ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফেরদৌস তার নাম ভোটার তালিকায় না পাওয়ায় নাম অন্তর্ভুক্ত করার নির্দেশনা এবং নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট পিটিশন করেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সে রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।

এ ছাড়াও রুল জারি করে আদালত। রুলে মোহাম্মদ হাসান ফেরদৌসের নাম কেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না-তা জানতে চেয়েছেন আদালত। আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তীর্থ শলিল পাল ও আইনজীবী মো. নূরুল করিম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী এটর্নি জেনারেল আশিক রুবায়েত।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে-বাংলাদেশ) নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা গত ২৫ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। যেখানে ৩৪টি মনোনয়নপত্র জমা পড়ে, যার মধ্যে ১টি মনোনয়নপত্র বাতিল হওয়ায় ৩৩ জন প্রার্থীর খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল জলিল ভুঁইয়া, আবু জাফর সূর্য ও ওমর ফারুক। সহ-সভাপতি পদে অমিয় ঘটক পুলক, আজমল হক হেলাল, মধুসূদন মন্ডল, মফিদা আকবর ও সালাম মাহমুদ। মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবদুল মজিদ, দীপ আজাদ ও লায়েকুজ্জামান। যুগ্ম মহাসচিব পদে নাসিমা আক্তার সোমা, বরুন ভৌমিক নয়ন, মানিক লাল ঘোষ ও শেখ মামুনুর রশীদ। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন খায়রুজ্জামান কামাল, নজরুল কবির ও মোহাম্মদ আবু সাঈদ।

দফতর সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করবেন এম শাহজাহান, মাসুম আহাম্মদ, রেজাউল করিম রেজা, শাহ আলম ডাকুয়া ও সেবিকা রানী।

সদস্য পদে প্রার্থী হিসেবে রয়েছেন: আবদুল খালেক লাভলু, উম্মুল ওয়ারা সুইটি, এম এ রহিম রনো, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, সফিউর রহমান, শাহজাহান স্বপন, শেখ নাজমুল হক সৈকত, শফিউদ্দিন আহমেদ বিটু ও হামিদ মোহাম্মদ জসিম। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চার হাজার। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র সাংবাদিক শাহজাহান সরদার।-বাসস।

পাঁচ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ ১ বছর…





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর