নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের ২ কোম্পানির পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলোর পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
বিএসআরএম স্টিল লিমিটেডের পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের পর্ষদ সভা আগামী ১১ নভেম্বর বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানিগুলোর ৩০ সেপ্টেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।






