বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিএসইসি চেয়ারম্যানের সাথে ডিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ সময় দেখুন
বিএসইসি চেয়ারম্যানের সাথে ডিবিএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাত – Corporate Sangbad


শেয়ার বাজার

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারের প্রধান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছে পুঁজিবাজারে ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। ডিবিএর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ বুধবার (২৯ ডিসেম্বর ২০২১) সংগঠনটির নবনির্বাচিত প্রেসিডেন্ট রিচার্ড ডি’ রোজারিওর নেতৃত্বে পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দল বিএসইসি চেয়ারম্যানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

বিএসইসি চেয়ারম্যান ডিবিএর নবনির্বাচিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টসহ নবগঠিত পর্ষদের সকল সদস্যদের অভিনন্দন জানান।

এসময় বিএসইসি চেয়ারম্যান পুঁজিবাজার পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে ডিবিএ প্রতিনিধিদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন এবং পুঁজিবাজারের যে কোন উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও ডিবিএর সহযোগীতা প্রত্যাশা করেন।

রোজারিও পুঁজিবাজারের উন্নয়নে বিএসইসি চেয়ারম্যান ও তাঁর কমিশনের নানামূখী উদ্যোগের প্রশংসা করেন এবং আগামী দিনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।

বৈঠকে বিএসইসি কমিশনার ড. মিজানুর রহমান ও মো.আব্দুল হালিম উপস্থিত থেকে ডিবিএর নতুন পর্ষদ সদস্যদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ বাজার নিয়ে তাদের নানামূখী উদ্যোগের কথা ব্যক্ত করেন।

বৈঠকে ডিবিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো.সাজিদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিনসহ অন্যান্য পরিচালকবৃন্দ আলোচনায় অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর