নিজস্ব প্রতিবেদক : ক্রেতা থাকলেও বিক্রেতা নেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ারে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ের জন্য বিক্রেতা শূণ্য হয়ে পরে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : ইউনিয়ন ইন্স্যুরেন্স, শমরিতা হসপিটাল, ওরিয়ন ইনফিউশন এবং প্রাইম লাইফ ইন্স্যুরেন্স।
জানা গেছে, রবিবার (১৬ জানুয়ারী) ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২.১০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২.১০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
রবিবার শমরিতা হসপিটালের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৩০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১১৬.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৬.৯০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১০.৬০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
১৬ জানুয়ারী ওরিয়ন ইনফিউশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৯৬.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৪.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৯.৪০ টাকা বা ৯.৯১ শতাংশ বেড়েছে।
রবিবার প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৮১.২০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৮১.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৭.৩০ টাকা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।






