বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

বিনিয়োগের আগে জেনে নিন ইবিএল সম্পর্কে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১০৩ সময় দেখুন


মো: মাহিদুল ইসলাম।। বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির (পিই রেশিও) যত কম বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারনত ৪০ শতাংশ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয় এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আর ও বেশি গুরুত্বর্পূণ হচ্ছে নিট সম্পদ মূল্য (এনভি), এটা যত বেশী বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, ২০২৪ সালের সমাপ্ত বছরের কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৮৬ টাকা যা ২০২৩ সালে ছিল ৫.০৭ টাকা, ২০২২ সালে ছিল ৪.৭৭ টাকা, ২০২১ সালে ছিল ৫.০৩ টাকা ও ২০২০ সালে ছিল ৫.১৫ টাকা।

কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৪ সালে ৩১.৬৩ টাকা যা ২০২৩ সালে ছিল ৩৩.৫৭ টাকা, ২০২২ সালে ছিল ৩৩.৩৩ টাকা, ২০২১ সালে ছিল ৩৩.১৭ টাকা ও ২০২০ সালে ছিল ৩৬.২৮ টাকা।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৪ সালে দিয়েছে ১৭.৫ শতাংশ নগদ ও ১৭.৫ শতাংশ স্টক, ২০২৩ সালে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক, ২০২২ সালে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক, ২০২১ সালে ১২.৫ শতাংশ নগদ ও ১২.৫ শতাংশ স্টক ও ২০২০ সালে ১৭.৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২৫০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯৩ সালে তালিকাভূক্ত হয়েছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১৫৯৫ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১৫৯ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৩৮৮ এবং রিসার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ২৬৯৯ কোটি ৯৯ লাখ টাকা।

ডিএসই’র তথ্য অনুযায়ি ৩০ এপ্রিল, ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৩০.৬৭ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ৪৩.৭২ শতাংশ শেয়ার, বিদেশী বিনিয়োগকারীদের হাতে রয়েছে .৪৪ এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ২৫.১৭ শতাংশ শেয়ার।

তথ্য অনুসারে, গত বছর কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ২০.৭০ টাকা থেকে ৩০.২০ টাকার মধ্যে। গতকাল সমাপনি দর ছিল ২২.৩০ টাকা। ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom