বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিনিয়োগের আগে জেনে নিন মুন্নু ফেব্রিক্স সম্পর্কে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২
  • ২৩৫ সময় দেখুন
বিনিয়োগের আগে জেনে নিন মুন্নু ফেব্রিক্স সম্পর্কে – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) তে তালিকাভুক্ত বস্ত্র খাতের অন্তর্ভুক্ত মুন্নু ফেব্রিক্স লিমিটেড। কোম্পানিটি ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে মার্কেটের জেড ক্যাটাগরিতে অবস্থান করছে।

আর্থিক প্রতিবেদন এবং ডিএসই তথ্য অনুযায়ী কোন প্রকার লভ্যাংশ প্রদানের তথ্য খুঁজে পাওয়া যায়নি কোম্পানিটির। ডিএসইর কোম্পানি প্রফাইলেও দেওয়া নেই কোন কোম্পানি সেক্রেটারি এবং ওয়েবসাইটের তথ্য।

কোম্পানিটি সর্বশেষ এজিএম করে ২০২০ সালের ২৮ ডিসেম্বর। ২০১৯-২০২০ অর্থবছরের পর আর কোন বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেনি মুন্নু ফেব্রিক্স লিমিটেড।

কোম্পানিটির বিগত ৫ বছরের আর্থিক প্রতিবেদন পর্যবেক্ষনে জানা যায় দীর্ঘদিনের লসের ধারাবাহিকতায় চলছে কোম্পানিটি। তথ্য অনুসারে ২০১৫ সালে কোম্পানিটির কর পরবর্তি লস হয় ২০ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। ২০১৬-২০১৭ অর্থবছরে কোম্পানিটির কর পরবর্তি লস হয় ১০ কোটি ১২ লাখ ৭৪ হাজার টাকা। ২০১৭-২০১৮ অর্থবছরে কোম্পানিটির লস হয় ৮ কোটি ৯৪ লাখ ১০ হাজার টাকা।

২০১৮-২০১৯ অর্থবছরে কোম্পানটির কর পরবর্তি মুনাফা হয় ৬০ লাখ ৬৬ হাজার টাকা এবং ২০১৯-২০২০ অর্থ বছরে কোম্পানিটির কর পরবর্তি মুনাফা হয় ১ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটি তার পর আর কোনও বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেনি। এবং ২০১৮-২০১৯ ও ২০১৯-২০২০ অর্থবছরে কোম্পানিটি মুনাফা অর্জনে স্বার্থক হলেও কোন প্রকার লভ্যাংশ দেয়নি বিনিয়োগকারিদের।

২০২১ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির প্রকাশিত অনিরিক্ষিত ১ম প্রান্তিক (১ই জুলাই ২০২১- ৩০ই সেপ্টেম্বর) অনুযায়ী কোম্পানিটির নিট এ্যাসেট ভ্যালু দাঁড়ায় ২৭.৩৮ টাকা। ১ম প্রান্তিকে কোম্পানিটির করপরবর্তি মুনাফা হয় ১৯ লাখ ৮২ হাজার টাকা। একই সময় আগের বছর কোম্পানিটির কর পরবর্তি মুনাফা ছিলো ৫ লাখ ৭৬ হাজার টাকা। ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ইনকাম হয় ০.০২ টাকা। যা একই সময় আগের বছর ছিলো ০.০১ টাকা। ১ম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো কমেছে ০.২৮ টাকা। যা একই সময় আগের বছর কমেছিলো ০.৪২ টাকা।

কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমান ৫০০ কোটি টাকা। এবং পরিশোধিত মূলধনের পরিমান ১১৫ কোটি টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১১ কোটি ৫০ লাখ। তারমধ্যে ৪৬.৭৯ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৩.৯৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ১.৪৯ শতাংশ এবং বাকি ৩৭.৭৮ শতাংশ শেয়ার সাধারন বিনিয়োগ কারিদের হাতে।

কোম্পানিটির আজকের শেয়ার দর হ্রাস পেয়েছে ৪.২৫ শতাংশ। কোম্পানিটির গত সপ্তাহের শেষ কার্যদিবসে ক্লোজিং প্রাইস ছিলো ২১.২০ টাকা। আজকের ওপেনিং প্রাইস ২১ টাকা এবং ক্লোজিং প্রাইস ২০.৩০ টাকা। আজকে কোম্পানিটি ২৯৩ বারে ১ লাখ ৩৮ হাজার ৯২৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ ৬০ হাজার টাকা। গত এক বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ১১ টাকা এবং সর্বোচ্চ ৩৭.২০ টাকায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর