বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করুন : বাংলাদেশ ন্যাপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৩৭ সময় দেখুন
বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটন করুন : বাংলাদেশ ন্যাপ

রাজধানীর বঙ্গবাজার, নিউ সুপার মার্কেটসহ ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণি বিতানে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

রবিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এই উদ্বেগ প্রকাশ করেন।

তারা বলেন, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন অবস্থায় অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে জনগণের জানমালের নিরাপত্তায় কোনো ব্যবস্থা করতে পারেনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যা ক্ষমার অযোগ্য। যথা সময়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন জনগনের হৃদয় স্পর্শ করতে পারে না।

কয়েকদিনে ধারবাহিকভাবে বিভিন্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি করে নেতৃদ্বয় বলেন, গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নিকাণ্ডের কারণে মারাত্মক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে। রাজধানীতে বারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যা অত্যন্ত উদ্বেগ জনক। সারাদেশে এ ধরনের দুর্ঘটনা কেন বারবার সংঘটিত হচ্ছে তা অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে কোনোরকম কারিগরি ত্রুটি, অব্যবস্থাপনা নাকি নাশকতা এ বিষয় খতিয়ে দেখতে হবে। একই সঙ্গে এসব দুর্ঘটনার পেছনে যদি কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, ফায়ার সার্ভিসকে আরও আধুনিকীকরণ এবং ব্যবসাকেন্দ্রগুলোতে অগ্নি নির্বাপন ব্যবস্থাসহ সব নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরো কার্যকর ও আধুনিক উদ্যোগ গ্রহন করতে হবে।

নেতৃদ্বয় বলেন, বারবার একই ঘটনা ঘটার পরও তেমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ আমাদের দৃষ্টিগোচর হয়নি। মার্কেটের এ ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। ফায়ার সার্ভিস কর্তৃক ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও কোনো পূর্ব প্রস্তুতি বা সতর্কতা ছিল না বলে প্রতিয়মান। কাজেই এ দায়-দায়িত্ব পুরোপুরি সরকারকে নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর