শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

বিস্ফোরক মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ রিমান্ডে – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


তিমির বনিক, স্টাফ রিপোর্টার: বিস্ফোরক আইনের মামলায় সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৭ নভেম্বর) সকালে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহউর রহমানের আদালতে আব্দুস শহীদকে হাজির করা হয়। এ সময় বিস্ফোরক আইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে একদিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসন থেকে ৭বারের নির্বাচিত সংসদ সদস্য উপাধ্যক্ষ মো.আব্দুস শহীদকে প্রধান আসামি করে গত ১৯শে সেপ্টেম্বর মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় সাধারণ শিক্ষার্থী ও জনতার ওপর হামলা, ভাংচুর লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ করা হয়।

এপিপি অ্যাডভোকেট আবুল হোসেন মো. মাশুক বলেন, তার বিরুদ্ধে ২০১৮ সালের বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বুধবার আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত,জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসন থেকে আব্দুস শহীদ ৭বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। গত ৩রা অক্টোবর রাতে আব্দুস শহীদের ঢাকার উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর