মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন

বেক্সিমকোর সব সম্পত্তিতে রিসিভার নিয়োগের নির্দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ সময় দেখুন


বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠি বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে রিসিভার নিয়োগ করে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো কি পরিমাণ বকেয়া ঋণ আছে, তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেনো নির্দেশ দেয়া হবে না জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ঋণ পরিশোধে নিয়মবহির্ভূত কি সুবিধা দেয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিটকারি আইনজীবী। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারী অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

বেক্সিমকো গ্রুপ হচ্ছে পতিত আওয়ামীলীগ সরকারের সময়ে সবচেয়ে সুবিধাভুগী ব্যবসায়ী গ্রুপগুলোর একটি। এই গ্রুপের কর্ণধার সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে নানা কৌশলে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং তার বড় অংশ বিদেশে পাচার করে দেওয়ার অভিযোগ আছে।

বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানি ও একটি বন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত আছে। কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড। আর বন্ডটির নাম- বেক্সিমকো গ্রীন সুকুন আল ইসতিনা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর