শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বেরোবির শিক্ষক জনি পারভীনকে অপসারণ স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৮২ সময় দেখুন
বেরোবির শিক্ষক জনি পারভীনকে অপসারণ স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক জনি পারভীনকে বিভাগীয় প্রধান পদ থেকে অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে জনি পারভীনকে অপসারণের আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগদান কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩১ জানুয়ারি) জনি পারভীনের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনি পারভীনকে অর্থনীতির বিভাগীয় প্রধান পদ থেকে গত ২৩ জানুয়ারি অপসারণ করা হয়। হাইকোর্ট জনি পারভীনকে অপসারণের আদেশ এবং শরিফুল ইসলামকে ওই বিভাগের প্রধান পদে নিয়োগকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন।

একইসঙ্গে গত ২৩ জানুয়ারি অপসারণের আদেশের কার্যকারিতা স্থগিত করে জনি পারভীনকে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালনে কোনো প্রকার বাধা না দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর