শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলী থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত FWICE President BN Tiwari Warns Netflix Of Nationwide Production Shutdown Over Proposed Pakistani Show Release | Web-series News Tom Latham overtakes Brendon McCullum to enter New Zealand’s top four in Test run charts | Cricket News জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাড়তি বরাদ্দের আহ্বান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯১ সময় দেখুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বাড়তি বরাদ্দের আহ্বান


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য গবেষণায় ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। ভবিষ্যতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে গবেষণা কাজ পরিচালনায় বাজেট প্রদান করা হবে বলে তিনি জানান।

ড. বিশ্বজিৎ বলেন, দেশে উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা ও মানোন্নয়নে গবেষণার কোনো বিকল্প নেই। নতুন জ্ঞান তৈরিতে এই খাতে বরাদ্দ বাড়াতে হবে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভ্যালু চেইন’ শীর্ষক গবেষণার অর্থ অনুমোদন সংক্রান্ত ইউজিসিতে অনুষ্ঠিত এক সভায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তিনি এ আহ্বান জানান।

ডেনিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকার এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। এই গবেষণা প্রকল্পের আওতায় ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্য়ালয় যৌথভাবে তিনটি পিএইচডি ডিগ্রি প্রদান করবে।

সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, মৌলিক গবেষণার ক্ষেত্রে দেশের বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। গত অর্থবছরে ব্র্যাকসহ দেশের বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দের বিষয়টি অত্যন্ত ইতিবাচক। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণায় মনোযোগী হওয়া এবং গবেষণার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান।

সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইউজিসি ও ব্রাক বিশ্ববিদ্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর