বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

ব্যাংক হলিডে আজ, ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৬ সময় দেখুন


অর্থ-বাণিজ্য ডেস্ক: আজ মঙ্গলবার (১ জুলাই) ব্যাংক হলিডে উপলক্ষে দেশের সকল ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের সূত্র জানিয়েছে, প্রতিবছর ১ জুলাই দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। এই কাজের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়।

এদিন কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেন কিংবা এটিএম থেকে নগদ উত্তোলনসহ সব ধরনের গ্রাহকসেবা বন্ধ থাকবে।

তবে মঙ্গলবার বাছাই করা কিছু বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলো খোলা থাকবে, শুধুমাত্র অভ্যন্তরীণ হিসাবরক্ষণ ও প্রশাসনিক কাজের জন্য।

ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর লেনদেনও এদিন বন্ধ থাকবে, কারণ দেশের শেয়ারবাজারের অধিকাংশ লেনদেনই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হয়ে থাকে। ব্যাংক বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই শেয়ারবাজারেও লেনদেন সম্ভব হবে না।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom