বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ৬০ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ২৮২ সময় দেখুন
ব্লক মার্কেটে ১৯ কোম্পানির ৬০ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার (২ জানুয়ারী) ব্লক মার্কেটে মোট ১৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৬৪ লাখ ১২ হাজার ১৭৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৬০ কোটি ৯৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের শেয়ার। ৩১ লাখ ৬২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার টাকায়। ৮৪ টাকা থেকে ১০১ টাকার মধ্যে এসব শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে দ্বিতীয় স্থানে থাকা এশিয়া ইন্স্যুরেন্সের ১৯ লাখ ২২ হাজার শেয়ার ২২ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা মুন্নু সিরামিকস ১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্ট্রিসাইডের ৭ লাখ ৫০ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১৯ লাখ ৮৮ হাজার টাকা, এএমসিএল প্রাণের ১৫ লাখ ৪১ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১৫ লাখ ৩৯ হাজার টাকা, বেক্সিমকোর ৩৩ লাখ ৪৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশন ৩৫ লাখ ৯৭ হাজার টাকা, সিভিও পেট্রোকেমিক্যালের ৪০ লাখ ৪০ হাজার টাকা এবং ইস্টার্ণ লুব্রিকেন্টের ১৪ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে।

এছাড়া ই-জেনারেশনের ২৪ লাখ ৫০ হাজার টাকা, লাভেল আইসক্রিমের ২৮ লাখ ৬৫ হাজার টাকা, ওয়ান ব্যাংকের ২৮ লাখ ১২ হাজার টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ১৫ লাখ ৯ হাজার টাকা, পেনিনসুলা চিটাগাংয়ের ১ কোটি ২৬ লাখ ৪২ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ৪৬ লাখ ৮০ হাজার টাকা, আরডি ফুডের ৯ লাখ ১ হাজার টাকা এবং সাইফ পাওয়ারের ৮২ লাখ ৪৩ হাজার টাকার লেনদেন হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর