বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির ৫৩ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
ব্লক মার্কেটে ৭৩ কোম্পানির ৫৩ কোটি টাকার লেনদেন – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে মোট ৭৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯২ লাখ ৩৫ হাজার ৪৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৩ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সোনালী পেপার লিমিটেডের। কোম্পানিটি ৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইউসিবি ৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

রেনউইক যজ্ঞেশ্বর ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৪৪ লাখ, বিএসআরএম স্টিল ২ কোটি ৯৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং ১ কোটি ৪৬ লাখ, মার্কেন্টাইল ব্যাংক ৩ কোটি ৩০ লাখ, স্যালভো কেমিক্যাল ১ কোটি ৩২ লাখ, সী পার্ল বীচ ১ কোটি ৭ লাখ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ২ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর