শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলো শাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ২১৬ সময় দেখুন
ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দিলো শাবিপ্রবি শিক্ষার্থীরা


শাবিপ্রবি করেসপন্ডেন্ট

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাস ভবনে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে বিদ্যুৎ সংযোগ পুরায় চালু করা হয় বলে জানান শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

সারাবাংলাকে তিনি বলেন, ভিসির বাসভবনের বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্ধশতাধিক স্টাফের বাড়ির বিদ্যুৎ লাইন রয়েছে। স্টাফদের বাড়িতে অনেক মানুষ অসুস্থ রয়েছে বলে আমাদের জানানো হয়। তাই আমরা মানবিক দিক বিবেচনা করে এ পদক্ষেপ নিয়েছি। এছাড়া আমরা কোনো সহিংস আন্দোলনে যেতে চাই না। তাই পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়েছে।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। ২৯ ঘণ্টা পর এ সংযোগ পুনরায় চালু করা হলো।

এদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনশন চলছে শিক্ষার্থীদের। গত বুধবার (১৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে অনশন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। বর্তমানে শিক্ষার্থীদের অনশনে ২৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। এতে গুরুতর অসুস্থ হয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি আছেন। বাকি ১৩ জন অনশনরত অবস্থায় উপাচার্য বাসভবনের সামনে অবস্থান করছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত গণঅনশনে যোগ দিয়েছেন আরও ৫ জন শিক্ষার্থী। এতে তিনজন ছেলে এবং ২ জন মেয়ে রয়েছেন।

আরও পড়ুন-

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর