বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

ভূঞাপুরে গাছ থেকে ঝুলন্ত তিন সন্তানের এক নারীর মরদেহ উদ্ধার!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন
ভূঞাপুরে গাছ থেকে ঝুলন্ত তিন সন্তানের এক নারীর মরদেহ উদ্ধার!

খায়রুল খন্দকার, টাঙ্গাইল:টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়ির আঙ্গিনায় গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। নিহত ওই নারী হলেন পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মনেহারা গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী হালিমা বেগম (৩৮)।

বুধবার (২৭ আগষ্ট) সকালে ভূঞাপুর উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির পিছনে একটি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ভূঞাপুর থানা পুলিশ।

পরিবার সুত্রে জানা যায়, হালিমা বেগম গত মঙ্গলবার সকালে তার বাবার বাড়িতে বেড়াতে আসেন। পরদিন আজ বুধবার সকালে এলাকাবাসী তাকে বাড়ির পিছনের একটি গাছে ফাঁসিতে ঝুলে থাকতে দেখে ভূঞাপুর থানা পুলিশকে খবর দেন। পরে থানার এসআই কামরুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, “গাছে ঝুলন্ত অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর