খয়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে বীরহাটি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় মাইন্দা ফুটবল একাদশ ১-০ গোলে বিরহাটি ফুটবল একাদশ কে পরাজিত করে।
এতে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম চকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর থানা ওসি (তদন্ত) আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সহ সভাপতি শাহজাহান কবির লিটন, সহ সভাপতি হাবিবুর রহমান ভুট্টো, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান তরফদার মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাজ আলম, যুগ্ম আহ্বায়ক রন্জু মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কাজী শাহীন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।
এই খেলায় শুরুতে ৮টি দল অংশ গ্রহণ করে। তাদের মধ্যে যাচাই-বাচাই শেষে ফাইনালে আসে ২টি দল বিরহাটী একাদশ ও মান্দিয়া একাদশ। আজ তাদের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে জেতার জন্য দুই দলই দেশি-বিদেশি খেলোয়াড় এনেছেন।
দুই দলের বিশেষ আকর্ষণ একাধিক নাইজেরিয়ান ফুটবলার।