শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :

ভূঞাপুরে মা’দ’ক সেবন ও বিক্রির দায়ে একজনকে কা’রাদ’ণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ সময় দেখুন
ভূঞাপুরে মা’দ’ক সেবন ও বিক্রির দায়ে একজনকে  কা’রাদ’ণ্ড

খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে উমেদ আলী (৪০) নামে একজনকে ১ বছরের কারাদণ্ড ও একশত টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ রাজিব হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, এসআই আসলাম হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যরা।

থানা পুলিশ সুত্রে জানা যায়, কারাদণ্ড প্রাপ্ত উমেদ আলী উপজেলার ফলদা ইউনিয়নের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। দীর্ঘদিন যাবত সে এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। ভূঞাপুর থানায় তার নামে পূর্বের আরো ৯টি মাদক মামলা রয়েছে। পরে আজ তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।

থানা অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম জানান, দীর্ঘদিন যাবত আগের ৯টি মাদকের মামলায় উমেদ আলী পালিয়ে থাকলেও গোপনে এলাকায় মাদকদ্রব্যের ব্যবসা করত। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর