শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাদারগঞ্জে ছোট ভাই হত্যা মামলার আসামি বড় ভাইয়ের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২২১ সময় দেখুন
মাদারগঞ্জে ছোট ভাই হত্যা মামলার আসামি বড় ভাইয়ের লাশ উদ্ধার

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের মাদারগঞ্জে ছোট ভাই হত্যা মামলার একমাত্র আসামি বড় ভাই জালাল উদ্দিনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার জোড়খালী ইউনিয়নের খিলকাটি দক্ষিণপাড়া এলাকার নিজ বসতবাড়ির আমগাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে , জমি সংক্রান্ত জেরে গত ৪ জানুয়ারি বড় ভাই জালাল উদ্দিনের কোদালের আঘাতে গুরুতর আহত হন ছোট ভাই মকবুল হোসেন। পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মাদারগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এরপর থেকে জালাল উদ্দিন পলাতক ছিলেন। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বসতবাড়ির আমগাছে জালাল উদ্দিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জালাল উদ্দিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর