বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

মাহে রমজান সবার জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা : তারেক রহমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৮ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক ::

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়।’ ‘দেশ ও সারা দুনিয়ার মুসলমান রমজান মাসে আল্লাহ’র নৈকট্য লাভের জন্য সিয়াম সাধনার মধ্য দিয়ে নিজেদের আত্মার বিশুদ্ধতা অর্জনে আত্মনিবিষ্ট হয়। রহমত, বরকত ও মাগফিরাতের মাস হিসেবে এই মাসটি সম্মানিত।’

আজ শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য। মাহে রমজান প্রতিটি মুসলমানের জীবনে বয়ে আনুক শান্তি-সুখের বার্তা, সবার জীবন হয়ে উঠুক মঙ্গলময়, মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আমি এ প্রার্থনা জানাই।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু। এ পবিত্র মাস আত্মসংযম সাধনার মাস। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য ও সন্তুষ্টি লাভে নিজেদেরকে এক অনন্য প্রশিক্ষণে আত্মনিবেদিত রাখেন।

তিনি বলেন, রমজানের মূল প্রতিপাদ্য আল কোরআন। এ মাসে প্রতিটি নেক আমলে ফজিলত বহুগুণ বৃদ্ধি করা হয়। মহান আল্লাহ বলেন, ‘রমজান মাসই হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথনির্দেশ।’ হাদিস অনুযায়ী এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়।

তারেক রহমান বলেন, ‘অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর