বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

মেলান্দহে অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৭৮ সময় দেখুন
মেলান্দহে অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে মেলান্দহে সরকারি খাদ্য গুদামে
(২০২১-২০২২) অর্থ বছরের অভ্যন্তরীন আমন ধান ও চাউল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে আমন ধান ও চাউল সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মেলান্দহ পৌরসভা মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল ফয়সাল এবং মিলার আলহাজ্ব গোলাম মোস্তফা প্রমুখ।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মোঃ শহিদুল্লাহ,উপজেলা খাদ্য পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ও অফিস সহকারী মোঃ নাজমুল ইসলাম (নাজমুল),মোঃ শফিকুল ইসলাম (শফিক)উপস্থিত ছিলেন।

উল্লেখ্য (২০২১-২০২২) অর্থ বছরে কৃষকদের নিকট থেকে ৯১৫ মেট্রিক টন আমন ধান ও মিলারদের নিকট থেকে ২৪১৭ মেট্রিক টন সিদ্ধ চাউল সংগ্রহ করা হবে।
আমন ধান ও চাউল সংগ্রহ কার্যক্রমের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারী-২০২২ইং পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর