নিউজ ডেস্ক :
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়া শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মেলান্দহ বাজারে জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেছেন। এসময় তিনি লিফলেট বিতরণ করে নিজের ৭টি প্রতিশ্রুতির বিষয়ে স্থানীয়দের অবহিত করেন।
গণসংযোগটি মেলান্দহ বাজারের চৌরাস্তা, সবজি বাজার, মাছ বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে শেষ হয়। লিফলেটে লিটন মিয়ার প্রতিশ্রুতিগুলো হলো—
১। জনগণের উন্নত জীবন ও সু-চিকিৎসা নিশ্চিত করা।
২। সকল ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে নিরাপত্তা দেওয়া।
৩। স্কুল ও কলেজ শিক্ষার মান ও শিক্ষার্থীর হার বৃদ্ধি করা।
৪। বেকারত্ব দূরীকরণ ও চাঁদাবাজি বন্ধ করা।
৫। নিরাপদ ও আধুনিক জীবন গড়তে বিদ্যুৎ ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা।
৬। আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করে জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করা।
৭। রাজনৈতিক হানাহানি ও প্রতিহিংসা বন্ধ করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
লিটন মিয়া গণসংযোগকালে বলেন, “স্থানীয় মানুষের সমর্থন নিয়ে আমি এই এলাকার সাধারণ মানুষের সেবা করতে আগ্রহী। সময় এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার। আমরা রাজনীতি করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং বিভিন্ন সমস্যার সমাধান করতে। আপনাদের ভালবাসা পেলে আমরা অবশ্যই আপনাদের অধিকার রক্ষা করবো।”
এসময় জেলা যুব অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক নূরনবী ইসলাম, মেলান্দহ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সবুজ শেখ, যুগ্ম সম্পাদক মুজাহিদ, নেতা হিমেল আহমেদ, সামিউল ইসলাম ও আরাফাত সানি গণসংযোগে অংশ নেন। এছাড়াও ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।