শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মেলান্দহে প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবির স্মরণে স্মরণসভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২৩০ সময় দেখুন
মেলান্দহে প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবির স্মরণে স্মরণসভা

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, জাতীয় প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সাবেক সদস্য বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবিরের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরের মেলান্দহে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় মেলান্দহ উপজেলা রিপোর্টারস ইউনিটির কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মেলান্দহ রিপোর্টার ইউনিটির সভাপতি শাহ জামালের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক কমান্ডার জাহাঙ্গীর আলম বাবু। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, প্রয়াত সাংবাদিক আমানুল্লাহ কবীরের বড় ছেলে ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র প্রযোজক শাত-ইল কবীর।

এসময় আরও বক্তব্য রাখেন, দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খাদেমুল বাবুল, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক, মেলান্দহ রিপোর্টার ইউনিটির সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, সাংবাদিক জিল্লুর রহমান রতন, মুস্তাসিম বিল্লাহ, মোঃ ইমরান মাহমুদ, সাকিব আল হাসান নাহিদ, সামিউল ইসলাম প্রমুখ।

স্মৃতিচারণ শেষে তাঁহার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

উল্লেখ্য, প্রয়াত দেশবরেণ্য খ্যাতিমান সাংবাদিক ও লেখক আমানুল্লাহ কবির ১৯৪৭ সালের ২৪ জানুয়ারি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৯ সালের ১৬ জানুয়ারি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর