বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

মেলান্দহে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন

সাকিব আল হাসান নাহিদ , জামালপুর।

জামালপুরের মেলান্দহে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।

মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার চাকদহ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা উপজেলার উপজেলার চাকদহের সরকারবাড়ী’র বদি সরকারের ছেলে আজাদ (২৮) চাকদহ চরপাড়ার মৃত শরাফত হোসেনের ছেলে নুর মোহাম্মদ কাজী ( ৪২)

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে৷ বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর