শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ২০৮ সময় দেখুন
মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন

মেহেরপুর প্রতিনিধিঃ
গণহত্যা দিবস উপলক্ষে মেহেরপুরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শুক্রবার (২৫ মার্চ) শহরের শহীদ সামসুজ্জোহা পার্কে সন্ধ্যা ৭টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এই মোমবাতি প্রজ্বলনের আয়জন করা হয়। এসময় ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে শহীদদের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান উপস্থিত
থেকে মোমবাতি প্রজ্বলন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ। পরে আওয়ামীলীগের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মোমবাতি প্রজ্বলনে অংশ নেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর