বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৯২ সময় দেখুন
মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা – Corporate Sangbad



নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করা হয়। বাদী হয়ে আবেদন করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।

এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানান আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭.৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করা হয়। ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামির উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রাম ট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তার সঙ্গীরা তাদের মারধর করেন।

আরও বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

অভিযোগের বিষয়ে বিগত ১২ সেপ্টেম্বর মেয়র আতিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করা হল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর